চট্টগ্রাম
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত ওই বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। বাড়িতে কেয়ারটেকার ছাড়া অন্য কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আগুনের ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী বা পাঁচলাইশ থানার ওসির বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাউন্ডারি ঘেরা বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। রাতের আঁধারে আগুন দেয়ায় প্রত্যক্ষদর্শী কারও বক্তব্যও পাওয়া যায়নি। কারা কীভাবে আগুন দিল এ বিষয়ে জানার জন্য পাঁচলাইশ থানার ওসিকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
একই রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বড় ধরনের পুলিশি অভিযান পরিচালিত হয়েছে। পাঁচলাইশ থানা পুলিশ নগরীর ষোলশহরে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালায়। নওফেলের বাড়িতে ৫ আগস্টের পর থেকে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি কোতোয়ালী থানা পুলিশ আন্দরকিল্লায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দিনের বাসভবনে প্রথমবার অভিযান পরিচালনা করে। উল্লেখ্য, সরকার পতনের পর থেকে আজম নাছির আত্মগোপনে থাকলেও তার অনুসারীরা মাঠে সক্রিয় রয়েছেন। তবে আ জ ম নাছিরের বাসায় পুলিশের এই অভিযান প্রথম।
নগরীর নিউ মার্কেট মোড়সহ বিভিন্ন এলাকায় বুধবার রাতে দফায় দফায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড় ও টেরিবাজার এলাকায় দলটির নেতাকর্মী ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি শোডাউনের খবর পাওয়া গেছে। এ সময় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ও চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চবি ১ নম্বর গেইটের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা চালায়।
সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দেওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রামজুড়ে এ ধরনের ধারাবাহিক নাশকতার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দিলে অন্তত ৭ নেতা-কর্মি আহত হন।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬