অন্যান্যঅন্যান্য

কুড়িগ্রামের, উলিপুরে মহা পবিত্র উরস শরিফ ২০২৭ উপলক্ষে দাওয়াতি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নে ইন্দারপাড় এলাকায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি ইন্দারপাড় জামে মসজিদ থেকে বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ইন্দারপাড় বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি তৈয়ব আলী।

সভায় উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের  সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জাকের পার্টির সভাপতি সাহেব আলী, সিনিয়র সহসভাপতি এটিএম জহিরুল ইসলাম তারা মাস্টার, জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আতাউর রহমান আতা, উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি ইউসুফ মাহমুদ, সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম, জেলা জাকের পার্টি সড়ক ও পরিবহন ফ্রন্টের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং উপজেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা আগামী ২৩ থেকে ২৬ জানুয়ারি ২০২৭ ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিতব্য মহাপবিত্র বিশ্ব উরস শরীফে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত স্মরণে জাকের পার্টির উদ্যোগে চার দিনব্যাপী এ বিশ্ব উরস শরীফ অনুষ্ঠিত হবে।

Public Voice

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামের, উলিপুরে মহা পবিত্র উরস শরিফ ২০২৭ উপলক্ষে দাওয়াতি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

(১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নে ইন্দারপাড় এলাকায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি ইন্দারপাড় জামে মসজিদ থেকে বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ইন্দারপাড় বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি তৈয়ব আলী।

সভায় উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের  সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জাকের পার্টির সভাপতি সাহেব আলী, সিনিয়র সহসভাপতি এটিএম জহিরুল ইসলাম তারা মাস্টার, জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আতাউর রহমান আতা, উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি ইউসুফ মাহমুদ, সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম, জেলা জাকের পার্টি সড়ক ও পরিবহন ফ্রন্টের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং উপজেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা আগামী ২৩ থেকে ২৬ জানুয়ারি ২০২৭ ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিতব্য মহাপবিত্র বিশ্ব উরস শরীফে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত স্মরণে জাকের পার্টির উদ্যোগে চার দিনব্যাপী এ বিশ্ব উরস শরীফ অনুষ্ঠিত হবে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত