ঢাকাঢাকা

দ্রুত মজুরি ঘোষণা করা হবে: জাহেদ উর রহমান

পোশাক শ্রমিকদের মজুরি ও গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

খুব দ্রুততম সময়ের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরির ঘোষণা আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। উপদেষ্টা আরও বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে পুঁজি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সুবিধা নেওয়ার চেষ্টা চালাচ্ছে, যার ওপর সরকারের কড়া নজরদারি রয়েছে।

গঙ্গা পানি চুক্তি নবায়নের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সরকার এ বিষয়ে প্রস্তুত থাকলেও অপরপক্ষের কাছ থেকে এখনো কোনো সাড়া বা আপডেট পাওয়া যায়নি। আপাতত এই চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের সঙ্গে এই পানি চুক্তির কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোনো ধরনের সহিংস কার্যক্রম সরকার বরদাস্ত করবে না। অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তিনি জানান, গোপালগঞ্জের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বলপ্রয়োগের মাত্রা কমিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

Public Voice

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


দ্রুত মজুরি ঘোষণা করা হবে: জাহেদ উর রহমান

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

খুব দ্রুততম সময়ের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরির ঘোষণা আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। উপদেষ্টা আরও বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে পুঁজি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সুবিধা নেওয়ার চেষ্টা চালাচ্ছে, যার ওপর সরকারের কড়া নজরদারি রয়েছে।

গঙ্গা পানি চুক্তি নবায়নের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সরকার এ বিষয়ে প্রস্তুত থাকলেও অপরপক্ষের কাছ থেকে এখনো কোনো সাড়া বা আপডেট পাওয়া যায়নি। আপাতত এই চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের সঙ্গে এই পানি চুক্তির কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোনো ধরনের সহিংস কার্যক্রম সরকার বরদাস্ত করবে না। অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তিনি জানান, গোপালগঞ্জের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বলপ্রয়োগের মাত্রা কমিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত