জাতীয়জাতীয়

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড

পোশাকশিল্পে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি সামলাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

কয়েকদিন পরিস্থিতি শান্ত থাকার পর আবারো ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। মঙ্গলবার সকাল থেকে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সকালে সাভারের হেমায়তপুরে বাগবাড়ি এলাকার স্টারলিং গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নেমে পড়েন। একপর্যায়ে তারা বাগবাড়ি মোড়ে অবস্থান নিলে হেমায়তপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানিয়েছেন, এলাকার অন্য কারখানাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্টারলিং গ্রুপের শ্রমিকরা বিশৃঙ্খলা তৈরি করছেন। সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুধু এই একটি (স্টারলিং গ্রুপ) কারখানার শ্রমিকেরাই ঝামেলা করছেন। তবে এখানে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।

অন্যদিকে, একই দাবি নিয়ে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েও বেরিয়ে আসেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন, যার জবাবে পুলিশ আবারও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খেজুর বাগান ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকরা শান্তভাবে কাজে যোগ দিলেও পরে কিছু কারখানার শ্রমিক বাইরে বেরিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বর্তমানে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। অপরদিকে একই দাবিতে সকালে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বাইরে বেরিয়ে আসেন।

Public Voice

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত