আন্তর্জাতিকআন্তর্জাতিক

বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, জানাল জাতিসংঘ

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা এবং পাকিস্তানের ইমরান খানের স্বাস্থ্যসংকট নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে মন্তব্য করলেন জাতিসংঘ মহাসচিবের উপ-প্রেস সচিব ফারহান হক।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

বাংলাদেশে সম্প্রতি নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের এক ডজনেরও বেশি শাখায় আওয়ামী লীগ সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ থেকেই এ হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সোমবার জাতিসংঘে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিক আবু সুফিয়ান এ বিষয়ে প্রশ্ন তুললে জাতিসংঘ মহাসচিবের উপ-প্রেস সচিব ফারহান হক জানান, বাংলাদেশে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার আছে। তবে সেই প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। তিনি আরও বলেন, যেকোনো ধরনের সহিংসতার ঘটনার যথাযথ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত এবং তা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করা প্রয়োজন। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে সহিংস হামলা চালায়। আপনারা জানেন, এই ব্যাংকটি নোবেল শান্তি পুরস্কারজয়ী একটি প্রতিষ্ঠান। জাতিসংঘ কি এ বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখবে, নাকি এ বিষয়ে তাদের কোনো বক্তব্য রয়েছে।

একই ব্রিফিংয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে সাংবাদিকের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। ইমরান খান বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে উল্লেখ করে সাংবাদিক জানান, তিনি বিচারকের কাছে লেখা চিঠিতে নিজের এবং পরিবারের সদস্যদের জীবনের ঝুঁকির কথা জানিয়েছেন। এ বিষয়ে ফারহান হক বলেন, ইমরান খানের স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো উদ্বেগকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ও গত অক্টোবর মাসে মহাসচিবের পাকিস্তান সফরের বিষয়ে জানতে চাওয়া হলে ফারহান হক জানান, মহাসচিবের সেই সফরের বিস্তারিত আগেই প্রকাশ করা হয়েছে এবং সেই বিবরণী দেখার পরামর্শ দেন তিনি। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব গত অক্টোবরের শুরুতে পাকিস্তান সফর করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী, ফিল্ড মার্শাল এবং উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

Public Voice

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, জানাল জাতিসংঘ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত