রাজনীতি
বিভিন্ন দাবি আদায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আগামী বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে দেশজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে দলটি। ইতিমধ্যে দেশের অন্তত ২১টি জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠনের হাই কমান্ডের নির্দেশনায় নেতাকর্মীরা এই লকডাউন সফল করতে মাঠে সক্রিয় রয়েছেন। পলাতক শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই দলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ, বাস ও ট্রেনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এমনকি সম্প্রতি ফাঁস হওয়া অডিও ক্লিপে দলটির নেতাদের সরাসরি অগ্নিসংযোগের নির্দেশনা দিতেও শোনা গেছে।
তদন্তকারী সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিদেশ অবস্থানরত নেতাকর্মীদের একটি বড় অংশ বর্তমানে ভারতের কলকাতায় সমবেত হয়েছেন। সেখান থেকে নিয়মিত বৈঠক করে তারা বাংলাদেশে নাশকতার দিক-নির্দেশনা দিচ্ছেন। ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখছেন। চলতি মাসেই কলকাতা থেকে কিছু নেতাকর্মী বাংলাদেশে প্রবেশ করেছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে গোপালগঞ্জসহ যেসব এলাকায় নাশকতা হয়েছে, তা কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ বলেই গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন।
গোয়েন্দা নজরদারিতে উঠে এসেছে যে, সীমান্তবর্তী জেলাগুলোতে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে দলটি। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা সরকারি স্থাপনা, রাজনৈতিক কার্যালয় এবং যানবাহনে হামলার চেষ্টা করতে পারে। নাশকতার জন্য চোরাই পথে সীমান্ত দিয়ে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র নিয়ে আসার তথ্যও রয়েছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকা থেকে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন জেল, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করে বিজিবি। এই বিস্ফোরক উদ্ধারের ঘটনাটি বড় ধরনের নাশকতার প্রস্তুতির আলামত হিসেবে দেখছে প্রশাসন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদরদপ্তর থেকে সারা দেশের পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নাশকতার ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১টা ৩ মিনিটে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের মূল ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তুরাগ থানা পুলিশ জানায়, মাস্ক পরিহিত দুই ব্যক্তি স্টিলের তৈরি ফটকটিতে আগুন দেয়। তবে ফটকটি ধাতব হওয়ায় আগুন দ্রুত নিভে যায় এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ ওই অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬