সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়নের টহল দল সীমান্ত রেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, দায়িত্বরত টহল দল অনুপ্রবেশকারী ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ হাতেনাতে ধরেছে। বিষয়টি ইতিমধ্যেই বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে ওই সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হলেও বর্তমানে বিছনাকান্দি এলাকার সার্বিক পরিবেশ ও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি কর্মকর্তা।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬