রাজনীতি
দেশের বিভিন্ন প্রান্তে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো সহিংস ঘটনা সরকার কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে বলেন, এই ধরনের ফৌজদারি অপরাধের দায়ভার অপরাধীদের বহন করতে হবে। গোপালগঞ্জের সাম্প্রতিক সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে তিনি জানান, সিসিটিভি ফুটেজ বা স্থিরচিত্রে চিহ্নিত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। গোপালগঞ্জে যাদের ছবি দেখা গেছে, তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলেও এ সময় জানান তিনি। জাহেদ উর রহমান বলেন, ‘‘সরকারের ‘মেকানিজম’ আছে, প্রচুর হাতিয়ার আছে। সেখানে নৃশংসতা ও সহিংসতা দেখানো হয়েছে। কারণ সমস্যাগুলোর সমাধান সরকারকেই করতে হয়।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে উপদেষ্টা বলেন, বর্তমানে তাদের যেকোনো ধরনের মিছিল, সভা বা সমাবেশ বেআইনি ঘোষণা করা হয়েছে। পলাতক আওয়ামী লীগের উসকানি শুনে যারা মাঠে নামছে, তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। পোশাক শ্রমিকদের ন্যায্য আন্দোলনের সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরির প্রবণতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে চাপে ফেলতে ও সংকটে ঠেলতে এসব ষড়যন্ত্র করা হচ্ছে। তবে প্রজাতন্ত্রের কর্মচারী বা কর্মকর্তা হিসেবে যারা এখনো আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে জড়িত, তাদের ওপর সরকারের সর্বোচ্চ নজরদারি রয়েছে। আওয়ামী লীগের নামে একটা সাধারণ মিছিল করলেও সেটা এই মুহূর্তে বেআইনি, সভা-সমাবেশ করলেও বেআইনি। এই ঘটনা যেখানেই ঘটুক না কেন, এটা সরকারকে চাপে ফেলে।
পুলিশের বল প্রয়োগের বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবশ্যই বল প্রয়োগের অধিকার রয়েছে, তবে তা হতে হবে যৌক্তিক ও সুষম। অতীতে পুলিশ যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি বল প্রয়োগ করত, যা কাম্য ছিল না। সরকার এখনকার অভিযানে অনুপাত বজায় রেখে বল প্রয়োগের বিষয়টি নিশ্চিত করবে। বহুবছর ক্ষমতায় থাকার কারণে অনেক মানুষ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছেন, যা স্বাভাবিক। কিন্তু সরকারি দায়িত্বে নিয়োজিত থাকাকালীন দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকাটা উদ্বেগের বিষয়। সরকার এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাহেদ উর রহমান দৃঢ়তার সঙ্গে বলেন, সরকারের কাছে তথ্য সংগ্রহের পর্যাপ্ত কৌশল ও সক্ষমতা রয়েছে। রাষ্ট্র চাইলে যেকোনো তথ্য সহজেই উদ্ঘাটন করতে পারে, তাই ষড়যন্ত্রকারীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা এতদিন যে সমালোচনা করছিলাম, সেই সমালোচনায় আমরা ভুগতে চাই না।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬