আন্তর্জাতিকআন্তর্জাতিক

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় দরপতন

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ স্বাভাবিক হওয়ায় সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ফের স্বাভাবিক হতে শুরু করায় সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বড় দরপতন দেখা গেছে। এদিন বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এ বড় পতন দেখা গেছে।

সোমবারের বাজারদর অনুযায়ী, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ৮৫ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের চাহিদা তুলনায় সরবরাহ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বছরের শেষ তিন মাসে বাজারে তেলের উদ্বৃত্ত দেখা দিতে পারে। মূলত হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ বৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ বাড়ার সম্ভাবনাই এই মূল্য হ্রাসের পেছনে মূল ভূমিকা পালন করছে।

Public Voice

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় দরপতন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ফের স্বাভাবিক হতে শুরু করায় সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বড় দরপতন দেখা গেছে। এদিন বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এ বড় পতন দেখা গেছে।

সোমবারের বাজারদর অনুযায়ী, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ৮৫ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের চাহিদা তুলনায় সরবরাহ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বছরের শেষ তিন মাসে বাজারে তেলের উদ্বৃত্ত দেখা দিতে পারে। মূলত হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ বৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ বাড়ার সম্ভাবনাই এই মূল্য হ্রাসের পেছনে মূল ভূমিকা পালন করছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত