আন্তর্জাতিকআন্তর্জাতিক

ইরান যুদ্ধ বন্ধের ডাক ডেমোক্র্যাট নেতা জেফ্রিসের

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় ও পণ্যের দাম বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই যুদ্ধকে 'বেপরোয়া ও অপ্রয়োজনীয়' হিসেবে আখ্যায়িত করেছেন। জেফ্রিসের অভিযোগ, এই যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ মার্কিন নাগরিকদের ওপর, যার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও বিভিন্ন পণ্যের সরবরাহ চেইন বিঘ্নিত হয়, যার সরাসরি প্রভাব পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। দেশটিতে এখন পেট্রলসহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য এবং যাতায়াত খরচের ঊর্ধ্বগতিতে জনজীবনে তীব্র চাপ সৃষ্টি হয়েছে।

অর্থনৈতিক সংকটটি মার্কিন রাজনীতিতেও বড় প্রভাব ফেলেছে। গত মধ্যবর্তী নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোটার জানিয়েছেন যে, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় তাদের ভোটাধিকার প্রয়োগে অন্যতম প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে। ওই নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা হারায়, যা ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষেরই বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের প্রায় ৯০ শতাংশ জানিয়েছেন, ভোট দেওয়ার সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় একটি বড় বিবেচ্য বিষয় ছিল। এতে জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন সাধারণ মার্কিন নাগরিকেরা।

Public Voice

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধ বন্ধের ডাক ডেমোক্র্যাট নেতা জেফ্রিসের

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত