আন্তর্জাতিকআন্তর্জাতিক

যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে ব্রিটেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধি

মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানির ঊর্ধ্বমূল্য ও অর্থনৈতিক সংকটে পড়েছে যুক্তরাজ্য। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বাড়ালেও সামরিক খাতে বিপুল ব্যয় নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের আঁচ এসে পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যবস্থার অস্থিরতার কারণে ব্রিটেন এখন তীব্র অর্থনৈতিক চাপের মুখে। এতে সাধারণ মানুষের বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। একই সঙ্গে উৎপাদন ও পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এর ধাক্কা সামলাতে গিয়ে চাপে পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতি। জ্বালানির এই মূল্যবৃদ্ধি ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন ও পরিচালন ব্যয়েও প্রভাব ফেলছে।

এই পরিস্থিতি সামাল দিতে ব্যাংক অব ইংল্যান্ড মুদ্রানীতি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে।

গত ৫ নভেম্বর ব্যাংকটির নীতিগত সুদের হার ০.২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৪ শতাংশে নির্ধারণ করা হয়েছে।

মুদ্রানীতিবিষয়ক বৈঠকে আটজন সদস্য এই বৃদ্ধির পক্ষে মত দেন, যদিও একজন সদস্য পরিস্থিতি বিবেচনায় ০.৫০ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর প্রস্তাব করেছিলেন।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে যুক্তরাজ্যের ভোক্তা মূল্যস্ফীতি ছিল ২.৬ শতাংশ, যা সেপ্টেম্বরে ৩.৫ শতাংশে গিয়ে ঠেকেছে।

জ্বালানির উচ্চমূল্যের প্রভাবে আগামী বছরের মাঝামাঝি নাগাদ এই হার ৫ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বাড়ি কেনার ঋণসহ বিভিন্ন ধরনের ঋণের কিস্তি ও সুদ পরিশোধে বেশি অর্থ গুনতে হচ্ছে পরিবারগুলোকে। ব্যাংকটির পূর্বাভাস, জ্বালানির উচ্চমূল্যের প্রভাবে ২০২৭ সালের মাঝামাঝি মূল্যস্ফীতি প্রায় ৫ শতাংশে পৌঁছাতে পারে।

জ্বালানির বাজারের অস্থিরতা কেবল মুদ্রস্ফীতিতেই সীমাবদ্ধ নয়।

ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স লাইব্রেরির পর্যালোচনায় দেখা গেছে, সংঘাত শুরুর পর থেকে যুক্তরাজ্যে হিটিং অয়েলের দাম দ্রুত বেড়েছে। এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্টেলিজেন্স ইউনিটের আগস্টের প্রতিবেদন বলছে, তেল ও গ্যাসের পাইকারি মূল্যবৃদ্ধির কারণে ব্রিটিশ পরিবার ও প্রতিষ্ঠানের বাড়তি জ্বালানি খরচ বাবদ বছরে ৯৮০ কোটি পাউন্ড পর্যন্ত ব্যয় হতে পারে। সংঘাত দীর্ঘায়িত হলে প্রতি সপ্তাহে অন্তত ১৯ কোটি পাউন্ডের বাড়তি বোঝা চাপতে পারে গ্রাহকদের ওপর। ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় যুক্তরাজ্যে ডিজেলের দাম প্রায় ৪০ শতাংশ এবং পেট্রলের দাম ৩০ শতাংশ বেশি। প্রতিষ্ঠানগুলো বাড়তি খরচ পণ্যের দামে যুক্ত করলে মূল্যস্ফীতির চাপ আরও ছড়িয়ে পড়তে পারে। গ্যাস ও বিদ্যুতের দামও বেড়েছে, যদিও তুলনামূলক ধীরগতিতে।

অর্থনৈতিক এমন কঠিন সময়েও ব্রিটিশ সরকার সামরিক খাতে ব্যয় বৃদ্ধির পরিকল্পনা থেকে সরে আসেনি। গত ৩০ জুন প্রকাশিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনায় আগামী চার বছরে মোট ২৯৮ বিলিয়ন পাউন্ড ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে প্রতিরক্ষা খাতের বাজেট ৬৮.৩ বিলিয়ন পাউন্ড থেকে বাড়িয়ে ২০২৯-৩০ অর্থবছরে ৭৯.১ বিলিয়ন পাউন্ডে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সরকারি ভাষ্যমতে, এই বিপুল অর্থ বিনিয়োগের উদ্দেশ্য হলো সেনাবাহিনীর আধুনিকায়ন ও সামরিক সক্ষমতা বৃদ্ধি করা। চার বছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যয় আগের পরিকল্পনার তুলনায় ৬২ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড বাড়ানোর হিসাবও রয়েছে। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা শিল্প, কর্মসংস্থান ও ব্যবসার প্রসার ঘটবে। ব্রিটিশ পার্লামেন্টের লাইব্রেরির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় ছিল ৬২ বিলিয়ন পাউন্ড। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে দেশটির অভ্যন্তরীণ শিল্প ও বাণিজ্য খাতে প্রতিরক্ষা খাতের ব্যয় ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ১ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। সরকারি হিসাবে এটিই এ খাতে দেশীয় শিল্পে সর্বোচ্চ ব্যয়ের রেকর্ড। সরকারি ক্রয়সংক্রান্ত নথি, কোম্পানির নিবন্ধন ও করপোরেট তথ্য বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করা হয়েছে।

তবে সামরিক ব্যয়ের এই পরিকল্পনার পাশাপাশি ইসরায়েলি বসতির সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সরকারি চুক্তি দেওয়ার বিষয়টি দেশটিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আলজাজিরার অনুসন্ধান অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনের সঙ্গে যুক্ত ১৭টি কোম্পানি ২১২ কোটি ৯০ লাখ পাউন্ডের সরকারি কাজ পেয়েছে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোটোরোলা সলিউশনস এবং এর সহযোগী এয়ারওয়েভ সলিউশন বিশেষভাবে উল্লেখযোগ্য। গত ২৮ আগস্ট আলজাজিরার এক অনুসন্ধানে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতির সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন অন্তত ১৭টি কোম্পানি যুক্তরাজ্যের সরকারি খাতে ২১২ কোটি ৯০ লাখ পাউন্ডের চুক্তি পেয়েছে। ব্রিটিশ পুলিশ, অগ্নিনির্বাপণ ও অ্যাম্বুলেন্স সেবার যোগাযোগব্যবস্থা পরিচালনায় প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যভিত্তিক সহযোগী এয়ারওয়েভ সলিউশনের বড় চুক্তি রয়েছে। মোটোরোলা ও এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর হাতে থাকা সরকারি চুক্তির সম্মিলিত মূল্য প্রায় ১৭২ কোটি ৬০ লাখ পাউন্ড। অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মোটোরোলা সলিউশনসের সহযোগী প্রতিষ্ঠানগুলোর নাম বিশেষভাবে উঠে এসেছে। এ ছাড়া জার্মানির হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, ফ্রান্সের ইজিস, স্পেনের ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান সিএএফ এবং চীনের ফোসুন গ্রুপের নামও ওই অনুসন্ধানে এসেছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ জাতিসংঘের তালিকাভুক্তির সঙ্গে দ্বিমত জানিয়েছে; কয়েকটি প্রতিষ্ঠান অনুসন্ধানের প্রশ্নের জবাব দেয়নি। নিষেধাজ্ঞার প্রতিশ্রুতির পরও নতুন চুক্তি। এতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের ইসরাইলি বসতির সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে যুক্তরাজ্যের সরকারি সংস্থাগুলো নতুন করে ১০৭ লাখ পাউন্ড বা ১ কোটি ৭ লাখ পাউন্ডের চুক্তি দিয়েছে।

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে অবকাঠামো নির্মাণ, নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে। গত ১০ নভেম্বরের আরেকটি অনুসন্ধানী প্রতিবেদন বলছে, ব্রিটিশ সরকার বসতি সম্প্রসারণে লাভবান হওয়া নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা ঘোষণা করার পরেও নতুন করে ১৮টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ পাউন্ড বা ১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। এসব চুক্তির মধ্যে সড়ক রক্ষণাবেক্ষণ, পরিবহন, জরুরি সেবা ও গাড়িচালনা-সংক্রান্ত সেবা রয়েছে।

সরকারি সূত্রগুলো বলছে, প্রতিটি চুক্তির ক্ষেত্রে স্বতন্ত্রভাবে যাচাই-বাছাই করা হয়। তবে জেরেমি করবিনসহ সরকারের সমালোচকরা প্রশ্ন তুলছেন, একদিকে নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়ে অন্যদিকে দখলদারিত্বে সহায়তা করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি বজায় রাখা সরকারি অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ এবং একই সঙ্গে বিতর্কিত খাতে সরকারি অর্থের প্রবাহ নিয়ে ব্রিটিশ রাজনীতিতে এখন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে ব্রিটেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত