আইটি বিশ্বআইটি বিশ্ব

মাইক্রোসফটের বড় সার্ভার বিভ্রাটে বিশ্বজুড়ে স্থবিরতা, ১২ ঘণ্টায়ও মেলেনি সমাধান

বিশ্বব্যাপী মাইক্রোসফটের সার্ভারে যান্ত্রিক ত্রুটির কারণে আউটলুক ও টিমসসহ জরুরি সেবা ব্যাহত হচ্ছে। সাইবার হামলা নয়, বরং সার্ভারের অতিরিক্ত চাপের কারণে এ সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সার্ভারে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। গত ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সংকটের ফলে আউটলুক ইমেইল, টিমস মিটিং টুলসহ মাইক্রোসফটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা। বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, সমস্যার খবর প্রায় এক ঘণ্টার মধ্যেই বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আউটলুক নিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার অভিযোগ জমা পড়ে, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ২ হাজার গুণ বেশি।

এই বিভ্রাটের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, বাংলাদেশ, ফিলিপাইন ও বৃটেনের মতো দেশগুলোতে। ব্যাংক, সরকারি কার্যালয় ও আদালতসহ বিভিন্ন জরুরি সেবা খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের কর্তৃপক্ষ ইমেইল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানিয়ে বাসিন্দাদের জরুরি প্রয়োজনে সরাসরি ফোন করার নির্দেশনা দিয়েছে। এছাড়া হংকংয়ের গোল্ডম্যান স্যাকস ও মরগান স্ট্যানলির মতো আর্থিক প্রতিষ্ঠানেও দাপ্তরিক কাজ ব্যাহত হয়েছে। কিছু এয়ারলাইন্সের কার্যক্রমও সংকটের মুখে পড়েছে। মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৪৩ কোটির বেশি মানুষ মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহার করেন এবং ফরচুন ৫০০ কোম্পানিগুলোর ৯০ শতাংশেরও বেশি তাদের কোপাইলট এআই চ্যাটবট ব্যবহার করছে। এমনকি ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো এআই পরিষেবাগুলোতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।

পরিস্থিতি নিয়ে শুক্রবার সকালে মাইক্রোসফট জানায়, তারা সমস্যা সমাধানে 'আংশিক সাফল্য' পেয়েছে এবং সার্ভার স্থিতিশীল করার চেষ্টা চলছে। প্রতিষ্ঠানের এক নির্বাহী নিশ্চিত করেছেন, এটি কোনো সাইবার হামলার ঘটনা নয় এবং কোনো নিরাপত্তা ত্রুটি থেকে এই বিভ্রাট হয়নি। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, কিছু সার্ভার হঠাৎ কাজ বন্ধ করে দেওয়ায় অন্য সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, যা পুরো সিস্টেমকে ধীর করে দিয়েছে। ট্র্যাফিক অপটিমাইজেশনের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর কাজ চলমান রয়েছে।

এই বিভ্রাট বিশ্বজুড়ে ক্লাউড সিস্টেমের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকিকে সামনে নিয়ে এসেছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট-এর উপদেষ্টা জেক মুর বলেন, কিছু সার্ভার অকার্যকর হলে তা পুরো ব্যবস্থার ওপর চাপ বাড়ায়। প্রযুক্তি সাংবাদিক জ্যাকব ওয়ার্ডের মতে, আধুনিক প্রযুক্তি অবকাঠামো কতটা নাজুক তা এই ঘটনায় স্পষ্ট হয়েছে। এদিকে ইউরোপের প্রযুক্তি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা মনে করছেন, পুরো ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির একক আধিপত্য থাকায় এমন ঝুঁকি বাড়ছে। ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ নিল শিয়ারিং জানিয়েছেন, ইউরোপের দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের বাইরে নিজস্ব প্রযুক্তি সক্ষমতা বাড়ানোর কথা পুনর্বিবেচনা করছে।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মাইক্রোসফটের বড় সার্ভার বিভ্রাটে বিশ্বজুড়ে স্থবিরতা, ১২ ঘণ্টায়ও মেলেনি সমাধান

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত