জাতীয়জাতীয়

সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ

আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের মিছিল, বিক্ষোভ এবং সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ৫ নভেম্বর ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কঠোর নির্দেশনা জারি করা হয়।

আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সংসদ এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ডিএমপি এই সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, অধিবেশন চলাকালীন সংসদ ভবন এলাকায় যেকোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য বহনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞাটি ৮ নভেম্বর রোববার রাত ১২টা থেকে শুরু হয়ে সংসদের অধিবেশন সমাপ্ত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় যেকোনো ধরণের বিক্ষোভ প্রদর্শন বা মিছিল করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে বাংলামোটর হয়ে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত অংশ। এছাড়া পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়ক, এবং রোকেয়া সরণির সংযোগস্থল থেকে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত, মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং সংসদ ভবনের সংরক্ষিত সব রাস্তা ও গলিতেও এই বিধি-নিষেধ বলবৎ থাকবে।

Public Voice

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত