সারাদেশসারাদেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর সামনে রেখে ধুনটে বিএনপির প্রস্তুতি সভা

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম তৌহিদুল আলম মামুন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে বগুড়ার ধুনটে প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি। শনিবার (৩১ অক্টোবর) সকালে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় দলটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা বিএনপির সভাপতি একে এম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মুনজিল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা রানা এবং উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন সুলতানা প্রীতি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহমেদ পাশার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ধুনট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদার, চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হক দুলাল, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরাইজুল হক, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান হোসেন, নিমগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক হোসেন, ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম এবং এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম সম্রাটসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনে প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Public Voice

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর সামনে রেখে ধুনটে বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত