অন্যান্যঅন্যান্য

কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

নেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ফিশারিজ ডিপার্টমেন্টের ফিল্ড ভিজিটে থাকা ৩২ জন শিক্ষার্থীদের সাথে বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে (১৮ আগস্ট) মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাসুদ রানা, বারহাট্টা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল, দৈনিক কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক বারহাট্টা উপজেলা প্রতিনিধি ফেরদৌস আহমেদ বাবুল, দৈনিক ইত্তেফাকের বারহাট্টা উপজেলা প্রতিনিধি আনিসুল আলম শামীম, ডেইলি মিরর পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রেজভি, বারহাট্টা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সংবাদ পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি মুখলেছুর রহমান হীরা সহ প্রমুখ।

এসময় বারহাট্টা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ৩২ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মত বিনিময়ে কৃষি নির্ভর বারহাট্টা উপজেলার বিভিন্ন  সমস্যা এবং সম্ভবনার বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে ধারণা নেন আগত শিক্ষার্থীরা।

দীর্ঘ আলোচনা শুনার পর কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাসুদ রানা জানান, এটা আমাদের একটা ফিল্ড ভিজিটের অংশ। এখান থেকে ২০ নাম্বার থাকবে শিক্ষার্থীদের। একটা চমৎকার মত বিনিময় সভা আয়োজনের জন্য তিনি বারহাট্টা প্রেসক্লাবকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, বারহাট্টা একটি কৃষি নির্ভর উপজেলা। এই উপজেলার চরম অতিথিপরায়ণ মানুষের প্রতি সবসময় তাদের আন্তরিক সহযোগিতা থাকবে।

আলোচনা সভায় বারহাট্টা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, বারহাট্টা উপজেলা একটি সম্ভবনাময় মৎস্য ও কৃষি ভিত্তিক এলাকা। এখানে মৎস্য এবং কৃষি খাতে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তোমরা শিক্ষার্থীরাও ভবিষ্যতে এই উপজেলার কৃষি ও মৎস্য নিয়ে সুযোগ থাকলে কাজ করবে বলে আশা রাখি।

এসময় বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল তাঁর সমাপনী বক্তব্যে বারহাট্টা প্রেসক্লাবে আসার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে তারা যেখানেই থাকুক না কেন তারা যেন বারহাট্টা উপজেলার প্রতি দৃষ্টি রাখেন পাশাপাশি বারহাট্টা উপজেলা প্রেসক্লাবকে স্মরণে রাখেন।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত