অন্যান্য
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য পক্ষ উপলক্ষে (১৬ আগস্ট) রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সিনিয়র সহসভাপতি আক্কাস আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া শেলী, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাবুর রহমান হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম, উপজেলা প্রকৌশলী কাজী আব্দুল বাতেনসহ আরও অনেকে। এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অন্যতম অবস্থানে রয়েছে। সরকারের সার্বিক সহযোগিতায় দেশে মৎস্য চাষে ব্যাপক অগ্রগতি হয়েছে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত মাছ বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, দেশের জলাভূমিগুলো উন্মুক্ত করে দেশীয় মাছের বিস্তার ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় মাছ রক্ষায় ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জাল পুরোপুরি ধ্বংস করার পাশাপাশি এর ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬