অন্যান্য
বগুড়ার ধুনটে ২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাঁতী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটকের পর বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া মো. ডাবলু প্রামাণিক উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং চিকাশী ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি।
পুলিশ জানায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা চালায়। এতে দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় প্রায় ছয় বছর পর ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন, যেখানে এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে ডাবলু প্রামাণিকের।
ধুনট থানার সেকেন্ড অফিসার (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬