আন্তর্জাতিকআন্তর্জাতিক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। তিনি বলেছেন, জাতিসংঘের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, শান্তি রক্ষা এবং নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান রয়েছে। এ ধারা আরও শক্তিশালী করতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের উপস্থিতি বাড়ানো প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ৫ম ইউএনকপস ২০২৬ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে সোমবার (৬ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়। বৈঠকে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে এবং ডিপার্টমেন্ট অব পিস অপারেশনসের আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়ার সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসেবে অংশ নেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির। আলোচনাকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তর্জাতিক অঙ্গনে সুনামের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরও সম্প্রসারণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারি জেনারেলই শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের উঁচুমানের পেশাদারিত্ব, নৈতিকতা, শৃঙ্খলা ও গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বাংলাদেশ প্রতিনিধিদলের উপস্থাপিত বিষয়গুলো বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, জাতিসংঘের উচ্চপর্যায়ে অনুষ্ঠিত এসব বৈঠক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা আরও সুদৃঢ় করার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ পুলিশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

Public Voice

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত