ঢাকা
১৮ মাসের বিরতির পর আবারও পূর্বের দায়িত্বে ফিরেছেন মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার সময়কাল শেষে রোববার সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার-এ পৌঁছান।
সেখানে উপস্থিত দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। কর্মব্যস্ত পরিবেশে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরবর্তীতে গ্রামীণ সংগঠনসমূহ এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক ব্যবসা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই অর্থনীতিবিদ দীর্ঘ সময় পর তার প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সরাসরি যুক্ত হওয়ায় সংশ্লিষ্ট মহলে ইতিবাচক সাড়া পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এদিকে জানা গেছে, চলতি মাসের শেষ দিকে তিনি ঢাকার গুলশানে অবস্থিত নিজ বাসভবনে ফিরে যাবেন।
অধ্যাপক ইউনূসের এ প্রত্যাবর্তনকে তার সহকর্মীরা নতুন উদ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়ার এক ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন। সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তার দীর্ঘ অভিজ্ঞতা আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬