সারাদেশ
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুনট পৌর আওয়ামী লীগের সদস্য এসএম আব্দুল্লাহ আল হারুন বাবু (৩৬) এবং ধুনট উপজেলা ছাত্রলীগের মানববিষয়ক সম্পাদক মো. শিপন (২৬)। বাবু পৌর এলাকার পশ্চিম ভরণশাহী এলাকার ইউসুফ আলীর ছেলে এবং শিপন খাবাড়ি মোড় এলাকার রঞ্জু মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে ধুনট থানা থেকে তাঁদের বগুড়ার আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাতে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬