অর্থনীতিঅর্থনীতি

যশোরে কৃষি মেলা ২০২৬ইং।

যশোরে কৃষি মেলা ২০২৬ইং।
যশোরে মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার।

 যশোরে কৃষিপ্রযুক্তি প্রদর্শন ওঐতিহ্যবাহী খেজুর  গুড় মেলা ২০২৬ইং।

যশোরের চৌগাছা উপজেলায়, কৃষি খাতের উন্নয়নে  আধুনিক প্রযুক্তির ব্যবহার, সম্প্রসারণ এবং ঐতিহ্যবাহী যশোরের তথা দেশীয় পণ্যের প্রচারের লক্ষ্যে আয়োজিত কৃষি প্রযুক্তি প্রদর্শন, খেজুর গুড়ের মেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

১৭ ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় এই মেলা অনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) জনাব তানভীর আহমেদ। 

র্্যালী উদ্বোধন ও মেলা অনুষ্ঠানে ইউএনও তানভীর আহমেদ বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি।আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন খরচ কমে আসবে,এবং ফলন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।

 পাশাপাশি খেজুর গুড়ের মত নিরাপদ প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ বাড়লে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা  আর্থিকভাবে আরো লাভবান হবেন।

তিনি আরো বলেন,বর্তমান  সময়ে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর কৃষির বিকল্প নেই। নতুন নতুন প্রযুক্তি,উন্নত বীজ,আধুনিক শেচ ব্যবস্থা,ও রোগ বালাই দমন কৌশল সম্পর্কে জানতে এ ধরনের কৃষি প্রযুক্তি প্রদর্শনী ও মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র্্যালি শেষে ইউএনও তানভীর আহমেদ মেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং অংশগ্রহনকারী কৃষক উদ্যোক্তা ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন। 

মেলায় আধুনিক কৃষি যন্ত্র, উন্নত জাতের ফসলের বীজ,জৈব সার, সেচ  প্রযুক্তি, কৃষি পরামর্শ সেবা কেন্দ্র, সহ নানা স্টল স্থান পায়। 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্ম কর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Public Voice

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

যশোরে কৃষি মেলা ২০২৬ইং।

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত