ধর্ম
কক্সবাজারের মহেশখালীর মৈনাক পর্বত চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী মেলায় পুণ্যার্থীদের ঢল নেমেছে। মন্দির থেকে শুরু করে আশপাশের এলাকা এখন হাজারো মানুষের পদভারে গমগম করছে। শিব চতুর্দশী পূজা ও মেলাকে কেন্দ্র করে মহেশখালীর মৈনাক পাহাড়ের পাদদেশে বসে সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা।
গতকাল রবিবার থেকে শুরু হয়েছে এ মেলা। পূজা ও মেলা চলবে ৭ দিন পর্যন্ত। মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, আদিনাথ মন্দিরে শিব দর্শনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী-পুরুষেরা ভিড় করছেন। লাইনে দাঁড়িয়ে মন্দিরে ঢুকছেন তাঁরা। কারও হাতে ফুল, কারও হাতে দেবতার উদ্দেশে দেওয়ার মোমবাতি। গত কয়েক বছর দর্শনার্থীরা শিব দর্শনে এসে নানা ভোগান্তি পোহালেও এবার সুশৃঙ্খলভাবে সবকিছু হচ্ছে। কারণ, উপজেলা প্রশাসন ও মেলার আয়োজকেরা পর্যাপ্ত স্বেচ্ছাসেবক দিয়ে তীর্থযাত্রীদের নানা সেবা দিচ্ছেন।
মেলার আয়োজকেরা জানান, মন্দিরের আশপাশে বসেছে প্রায় দুই শতাধিক দোকান। এসব দোকানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নিত্যব্যবহার্য তৈজসপত্র, দা-ছুরি, আসবাবপত্র, কাপড়, মাটির সামগ্রীসহ রকমারি জিনিসপত্র পাওয়া যাচ্ছে।
মেলাকে ঘিরে কঠোর নজরদারি বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম।
জানাগেছে, প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে আদিনাথ মেলা নামে পরিচিত। এই মেলাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটানসহ কয়েকটি দেশ থেকে হাজার হাজার পূজারি ও পর্যটকরা এসে জমায়েত হন। ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে দেবাদিদেব শিবের আশীর্বাদ লাভের আশায় হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন ও পূজা করে থাকেন।
ইতোমধ্যে মেলায় যোগ দিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পূজারি ও পর্যটকরা আসতে শুরু করেছেন আদিনাথ মন্দিরে। তাদের পদভারে মুখরিত হয়ে উঠেছে আদিনাথের মৈনাক পাহাড়ের চূড়া। মেলায় বসেছে হরেক রকমের দোকান।
শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তি দে (কাউন্সিলর) বলেন, প্রতি বছরের মতো এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারি ও ভক্তদের জন্য থাকার সুব্যবস্থা করা হয়েছে। সাত দিনব্যাপী এই মেলায় হরেক রকম দোকানপাট বসেছে।
মহেশখালী থানা ওসি মো. মজিবুর রহমান বলেন, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সুপারের সহযোগিতায় পুলিশের একটি বিশেষ টিম সর্বক্ষণিক টহলে থাকবে। মেলায় আগত পূজারি, ভক্ত ও অনুরাগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। ###

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬