ক্যাম্পাসক্যাম্পাস

নিরঙ্কুশ জয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল বিএনপির

ত্রয়োদশ সংসদ নির্বাচন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মিজানুছ্ ছালাম জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।

এতে অংশ নেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কদির, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন এবং বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহেদুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিষয় : বিএনপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Public Voice

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নিরঙ্কুশ জয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল বিএনপির

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মিজানুছ্ ছালাম জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।

এতে অংশ নেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কদির, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন এবং বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহেদুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত