ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারুল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে ১৭২টি কেন্দ্রে প্রাপ্ত ভোটের তথ্য অনুযায়ী- ধানের শীষ প্রতীকে অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হক ১ লক্ষ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান পেয়েছেন ৬৭ হাজার ৩৬৭ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল কাইয়ূম পেয়েছেন ১৫ হাজার ২২০ ভোট, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা পেয়েছেন ৪ হাজার ৮৪৫ ভোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীক নিয়ে মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী পেয়েছেন ২ হাজার ২০ ভোট।
বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারুল হক ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এ বিজয় নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলাবাসীর বিজয়। আমি সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।‘
তিনি আরও বলেন, বিএনপি-ই আমার জীবন, বিএনপি-ই আমার সাহস। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন রাজনীতির মাঠে জনগণের সেবক হিসাবে থাকতে চাই।
দলীয় নেতাকর্মীদের মতে, দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যাক্তি হিসাবে এই আসনে তার শক্ত অবস্থান তৈরি হয়েছিল। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬