ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বগুড়া-৫ আসনে বিপুল ভোটে বিএনপির জিএম সিরাজ বিজয়ী, শেরপুর-ধুনটে উৎসবের আমেজ

বগুড়া ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ আসনের ২০টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ১৮৮টি কেন্দ্রে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৪৭ হাজার ৮১৬ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দবিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৩২২ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মীর মো. মাহমুদুর রহমান চুন্নু (হাতপাখা) পেয়েছেন ৫ হাজার ৫৪০ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শিপন কুমার রবিদাস (কাস্তে) পেয়েছেন ১ হাজার ৭৭৪ ভোট এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী খান কুদরত-ই সাকলায়েন (ছাতা) পেয়েছেন ১ হাজার ১২৮ ভোট।

ভোটগ্রহণ শেষে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে গোলাম মোহাম্মদ সিরাজকে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচিত হয়ে গোলাম মোহাম্মদ সিরাজ এক ফেসবুক বার্তায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এ বিজয় শেরপুর-ধুনটের মুসলিম-হিন্দুসহ সকল সম্প্রদায়ের মানুষের। তিনি ঐক্যবদ্ধ বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমের কথা স্মরণ করে আগামীতে শেরপুর-ধুনটের গণমানুষের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দবিবুর রহমান পরাজয় মেনে নিয়ে ফেসবুক পোস্টে গোলাম মোহাম্মদ সিরাজকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, জনগণের দেওয়া দায়িত্ব যেন আমানত হিসেবে গ্রহণ করে ন্যায়, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে এলাকার মানুষের সেবা করেন—এটাই তার প্রত্যাশা। পাশাপাশি তিনি জনগণের রায়কে সম্মানের সঙ্গে মেনে নেওয়ার কথাও উল্লেখ করেন।

নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে বগুড়া-৫ আসনে আবারও ধানের শীষের অবস্থান সুদৃঢ় হয়েছে। এখন এলাকার মানুষের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্যের কার্যকর ভূমিকা রাখার 

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বগুড়া-৫ আসনে বিপুল ভোটে বিএনপির জিএম সিরাজ বিজয়ী, শেরপুর-ধুনটে উৎসবের আমেজ

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত