ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সবকটি ১৭৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর ধানের শীষ প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, তিনি মোট ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৩৬।
কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফল পর্যালোচনায় দেখা যায়, শুরু থেকেই অধিকাংশ কেন্দ্রে এগিয়ে ছিলেন মুশফিকুর রহমান। শেষ পর্যন্ত সেই ধারা অব্যাহত রেখে তিনি বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।
ফলাফল ঘোষণার পর কসবা ও আখাউড়ার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬