ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নতুন বাংলাদেশের প্রত্যাশায় ভোটারদের উদ্দেশে ডা. শফিকুর রহমানের আহ্বান

মোঃ হুমায়ন কবির
মোঃ হুমায়ন কবির প্রতিনিধি
|
শেয়ার করুন
অ+ অ-
নতুন বাংলাদেশের প্রত্যাশায় ভোটারদের উদ্দেশে ডা. শফিকুর রহমানের আহ্বান
ফাইল ছবি

এক নতুন ভোরের প্রত্যাশায় ভোটারদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি দেশবাসীকে ভয় ও দ্বিধা কাটিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

বার্তায় তিনি বলেন, “দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আমরা একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আছি। মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সঙ্গে নিয়ে জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি।”

ভোটারদের উদ্দেশে তিনি দুটি বিষয় বিশেষভাবে তুলে ধরেন। প্রথমত, সকলকে ভয়হীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। দ্বিতীয়ত, ভোটদান থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত যেকোনো ধরনের কারচুপি, অনিয়ম বা ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সতর্ক ও প্রতিরোধী থাকার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, আজকের ভোট কেবল ব্যক্তিগত অধিকার নয়; এটি শহীদদের রক্তে রঞ্জিত একটি আমানত, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার চাবিকাঠি। তিনি ভোটারদের ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ভোটকেন্দ্রে যাওয়ার এবং নিজেদের “পবিত্র আমানত” রক্ষা করার আহ্বান জানান।

বার্তার শেষাংশে তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “আল্লাহর সাহায্য ও বিজয় সন্নিকটে (নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব)” এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

ডা. শফিকুর রহমানের এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে তাঁর এই আহ্বান ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নতুন বাংলাদেশের প্রত্যাশায় ভোটারদের উদ্দেশে ডা. শফিকুর রহমানের আহ্বান

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

এক নতুন ভোরের প্রত্যাশায় ভোটারদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি দেশবাসীকে ভয় ও দ্বিধা কাটিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

বার্তায় তিনি বলেন, “দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আমরা একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আছি। মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সঙ্গে নিয়ে জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি।”

ভোটারদের উদ্দেশে তিনি দুটি বিষয় বিশেষভাবে তুলে ধরেন। প্রথমত, সকলকে ভয়হীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। দ্বিতীয়ত, ভোটদান থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত যেকোনো ধরনের কারচুপি, অনিয়ম বা ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সতর্ক ও প্রতিরোধী থাকার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, আজকের ভোট কেবল ব্যক্তিগত অধিকার নয়; এটি শহীদদের রক্তে রঞ্জিত একটি আমানত, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার চাবিকাঠি। তিনি ভোটারদের ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ভোটকেন্দ্রে যাওয়ার এবং নিজেদের “পবিত্র আমানত” রক্ষা করার আহ্বান জানান।

বার্তার শেষাংশে তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “আল্লাহর সাহায্য ও বিজয় সন্নিকটে (নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব)” এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

ডা. শফিকুর রহমানের এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে তাঁর এই আহ্বান ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত