ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

গাইবান্ধা–৩ আসনে বিএনপি প্রার্থী ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

গাইবান্ধা–৩ (পলাশবাড়ী–সাদুল্যাপুর) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পুরো নির্বাচনী এলাকাজুড়ে ভোটারদের মাঝে “ভোটার স্লিপ” বিতরণের নামে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ সংবলিত স্লিপ বিতরণ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব স্লিপে ধানের শীষ প্রতীক সুস্পষ্টভাবে মুদ্রিত থাকায় ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন আচরণবিধি অনুযায়ী, ভোটারদের প্রভাবিত করতে পারে—এমন প্রতীক বা প্রচার সামগ্রী বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

এলাকাবাসীর অভিযোগ, বিএনপি প্রার্থী ময়নুল হাসান সাদিকের সমর্থকরা ভোটকেন্দ্রের আশপাশসহ বিভিন্ন এলাকায় এ ধরনের স্লিপ বিতরণ করছেন। এতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সচেতন মহল মনে করছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। এ ঘটনায় নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভোটাররা।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

গাইবান্ধা–৩ আসনে বিএনপি প্রার্থী ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধা–৩ (পলাশবাড়ী–সাদুল্যাপুর) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পুরো নির্বাচনী এলাকাজুড়ে ভোটারদের মাঝে “ভোটার স্লিপ” বিতরণের নামে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ সংবলিত স্লিপ বিতরণ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব স্লিপে ধানের শীষ প্রতীক সুস্পষ্টভাবে মুদ্রিত থাকায় ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন আচরণবিধি অনুযায়ী, ভোটারদের প্রভাবিত করতে পারে—এমন প্রতীক বা প্রচার সামগ্রী বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

এলাকাবাসীর অভিযোগ, বিএনপি প্রার্থী ময়নুল হাসান সাদিকের সমর্থকরা ভোটকেন্দ্রের আশপাশসহ বিভিন্ন এলাকায় এ ধরনের স্লিপ বিতরণ করছেন। এতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সচেতন মহল মনে করছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। এ ঘটনায় নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভোটাররা।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত