ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রাজপথে বিশাল শো-ডাউন করেছে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য নির্বাচনী মিছিল ও জনসভায় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধুনট বাজারে নির্বাচনী জনসমুদ্রে পরিণত হয়।
বিকেলে ধুনট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল মিছিল শহীদ মিনার চত্বরে এসে জনসভায় মিলিত হয়। সমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমাবেশ শেষেও পুনরায় একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে।
উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান বলেন, “দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে জনগণের জন্য ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কোনো বিকল্প নেই। যারা পেশিশক্তি ও চাঁদাবাজির রাজনীতি করে, তারা কখনো জনগণের প্রকৃত বন্ধু হতে পারে না।"
ধুনট উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান এবং নির্বাচনী প্রধান এজেন্ট আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল করিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন— বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের আহমেদ এবং ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমির রফিকুল ইসলাম দুলাল।
বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় নিশ্চিত করার মাধ্যমে একটি শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬