ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোরে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০৮ ফেব্রুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার আয়োজনে এবং সিনিয়র জেলা নির্বাচন কমিশন কার্যালয়, যশোরের সহযোগিতায় ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে উক্ত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আশেক হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম-পিপিএম (সেবা)
এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ সুপার, যশোর পোলিং এজেন্টদের নির্বাচনকালীন আচরণবিধি, স্বচ্ছতা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ভোটগ্রহণ পদ্ধতি, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার, প্রিজাইডিং অফিসারগন, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন।
উপস্থিত আলোচক বৃন্দরা একটি অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬