শিক্ষা
মানবিক চেতনা জাগ্রত করাই আমাদের লক্ষ্য’—এই মূলমন্ত্রকে ধারণ করে বগুড়ার ধুনটে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ ও গুণীজন সংবর্ধনা প্রদান করেছে শাহ জালাল স্মৃতি ফাউন্ডেশন। রোববার (৮ ফেব্রুয়ারি) উপজেলার ছাতিয়ানী রোকেয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফাউন্ডেশনের ৩৪তম এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছর মেধা যাচাই পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী সপ্তম ও চতুর্থ শ্রেণির ৩২ জন কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন দক্ষ প্রতিষ্ঠান প্রধানকে সম্মাননা স্মারক প্রদান এবং দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের (অব.) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা জরুরি। শাহ জালাল স্মৃতি ফাউন্ডেশন দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সেই কাজটিই করে যাচ্ছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম। ফাউন্ডেশনের সচিব আল ইমরান মুকুল ও প্রচার সম্পাদক টি.এম. সোহাগ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম ফেরদৌস, শ্রী নিখিল চন্দ্র সরকার, শফিকুল ইসলাম, প্রভাষক জহুরুল ইসলাম, প্রভাষক সেলিম রেজা, নুরুল আমীন চাঁন, শফিকুল ইসলাম তালুকদার, আতিকুল ইসলাম খোকন ও নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা শিক্ষাবৃত্তির এই ধারাবাহিকতা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং ফাউন্ডেশনের মানবিক উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬