ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

পাখির উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা

ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহব্বান জানিয়ে বক্তব্য প্রদান করছেন পাখি

আবু সাঈদ হোসেন পাখির উদ্যোগে গতকাল শুক্রবার  কুড়িগ্রাম-৪ আসনের চিলমারী উপজেলার বালাবাড়ি হাইস্কুল মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি সাবেক যুবনেতা ও বিএনপির চিলমারী উপজেলা সাবেক যুগ্ম আহব্বায়ক। দলীয় স্বার্থে দেশের কল্যাণে তিনি দিনরাত ধানের শীষের জয় লাভের বিষয়ে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধানের শীষ প্রতিকে তথা বিএনপিতে ভোটদানের বিষয়ে পাখি স্থানীয় ভোটারদের সাথে এই নির্বাচনী সভায় কুড়িগ্রাম জেলার বিএনপি কৃষকদল ও মৎসজীবি দলের নেতৃবৃন্দকে দাওয়াত করে এনেছিলেন। ভোটারদের সাথে আলোচনা কালে পাখি বলেন, আমিনুল ইসলাম,শহিদুল ইসলাম মানুষের যেমন ব্যক্তিগত নাম কিন্তু ধর্ম নয়, তেমনি জামায়াতে ইসলাম একটি রাজনৈতিক দলের নাম, কিন্তু ধর্ম নয়। তাই তাদের বেহেস্তদানের কোন ক্ষমতা নেই,বেহেস্তদানের মালিক একমাত্র আল্লাহর। ভোটারদেরকে এদের বিভ্রান্ত মূলক কথায় কান না দওয়ার জন্য বক্তারা সর্তক করে ধানের শীষে ভোট দানের বিষয়ে অনুরোধ জানান। এসময় বক্তব্য রাখেন,কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, কুড়িগ্রাম জেলা কৃষক দলের আহব্বায়ক রিপন রহমান, জেলা মৎসজীবি দলের আহব্বায়ক আজাদুন্নবী শামীম, জেলা কৃষক দলের সদস্য সচিব রুকুনুজ্জামান খন্দকার রুকু, যুগ্ম আহব্বায়ক মাহমুদুল হাসান বাবু, জেলা মৎসজীবি দলের সদস্য সচিব মাহবুবার রহমান, বিএনপি মৎসজীবি দল চিলমারী উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক নুর আলম, সাবেক বিএনপি নেতা ও কৃষকদলের চিলমারীর সাবেক সভাপতি আবু ওবায়দুল হক খাজা প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন, আনু সাঈদ হোসেন পাখি।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পাখির উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত