ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আখাউড়া সীমান্ত এলাকায় যৌথবাহিনীর চেকপোস্ট, ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি

শেয়ার করুন
অ+ অ-
আখাউড়া সীমান্ত এলাকায় যৌথবাহিনীর চেকপোস্ট, ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি
অভিযানে ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী কঠোর তৎপরতা চালাচ্ছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আখাউড়া–আগরতলা সড়কে যৌথবাহিনীর উদ্যোগে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের পাশাপাশি বিজিবির প্রশিক্ষিত ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

চেকপোস্টে সন্দেহভাজন বাস, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। ডগ স্কোয়াডের মাধ্যমে যানবাহনের ভেতর ও নিচের অংশ বিশেষভাবে পরীক্ষা করা হয়। একই সঙ্গে চালক ও যাত্রীদের পরিচয় যাচাই করা হয়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ। তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা মাদক পরিবহন ঠেকাতে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তল্লাশিকালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একাধিক মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ তাৎক্ষণিকভাবে এসব মোটরসাইকেল চালকদের জরিমানা করেন।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় আখাউড়ায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যৌথবাহিনীর এই কার্যক্রম ভোটের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

আখাউড়া সীমান্ত এলাকায় যৌথবাহিনীর চেকপোস্ট, ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী কঠোর তৎপরতা চালাচ্ছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আখাউড়া–আগরতলা সড়কে যৌথবাহিনীর উদ্যোগে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের পাশাপাশি বিজিবির প্রশিক্ষিত ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

চেকপোস্টে সন্দেহভাজন বাস, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। ডগ স্কোয়াডের মাধ্যমে যানবাহনের ভেতর ও নিচের অংশ বিশেষভাবে পরীক্ষা করা হয়। একই সঙ্গে চালক ও যাত্রীদের পরিচয় যাচাই করা হয়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ। তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা মাদক পরিবহন ঠেকাতে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তল্লাশিকালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একাধিক মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ তাৎক্ষণিকভাবে এসব মোটরসাইকেল চালকদের জরিমানা করেন।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় আখাউড়ায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যৌথবাহিনীর এই কার্যক্রম ভোটের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত