ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে যৌথ চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর এই বিশেষ অভিযান নির্বাচনকালীন সময়জুড়ে অব্যাহত থাকবে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬