ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোটের হিসাব বদলাচ্ছে, মার্কার বাইরে তাকাচ্ছেন ভোটাররা: রুমিন ফারহানা

শেয়ার করুন
অ+ অ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের চিন্তাধারায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তার দাবি, এবারের নির্বাচনে একটি বড় অংশ ভোটার দলীয় প্রতীকের চেয়ে প্রার্থীর যোগ্যতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

একটি জরিপের বরাত দিয়ে তিনি বলেন, “প্রতি ১০০ জন ভোটারের মধ্যে অন্তত ৩০ জন এবার মার্কা নয়, মানুষকে দেখেই ভোট দেবেন। শুধুমাত্র দলীয় প্রতীকের জোরে নির্বাচন পার করা যাবে—এমন ধারণা এখন আর কাজ করছে না।”

বুধবার সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “এলাকার সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন দায়িত্বশীল ও যোগ্য নেতৃত্ব। অযোগ্য অভিভাবকের হাতে দায়িত্ব গেলে এলাকার অগ্রগতি থেমে যায়। তাই ভোট দেওয়ার সময় আপনারা শিক্ষা, সততা, সাহস ও অভিজ্ঞতাকে বিবেচনায় নেবেন।”

তিনি আরও বলেন, “ভোটাররা এখন প্রশ্ন করছে—প্রার্থী কতটা সৎ, কতটা দক্ষ এবং তিনি সত্যিই এলাকার উন্নয়নে কাজ করতে পারবেন কি না। এই বাস্তবতা এবারের নির্বাচনকে আলাদা করে তুলেছে।”

জনসভায় নিজের নির্বাচনী প্রতীক হাঁস মার্কার পক্ষে স্লোগান দেন তিনি। পাশাপাশি স্থানীয়দের বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, নির্বাচিত হলে মেঘনা নদীর ভাঙন ঠেকাতে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। পানিশ্বর ইউনিয়নের যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং খালের ওপর নতুন সেতু নির্মাণের কথাও জানান তিনি।

প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সংসদে তুলে ধরা হবে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

শেষে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শুধু ভোটের দিন ও গণনা শেষ হওয়া পর্যন্ত আমার প্রতীকটাকে পাহারা দেবেন। আমি নির্বাচিত হলে আগামী পাঁচ বছর আপনাদের পাশে থাকব।”

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ভোটের হিসাব বদলাচ্ছে, মার্কার বাইরে তাকাচ্ছেন ভোটাররা: রুমিন ফারহানা

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত