ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোটগ্রহণে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে ইশ্বরগঞ্জে প্রশিক্ষণ কর্মসূচি

শেয়ার করুন
অ+ অ-
ভোটগ্রহণে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে ইশ্বরগঞ্জে প্রশিক্ষণ কর্মসূচি
প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (তারিখ) চরনিখলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অধিকাংশই স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা। প্রশিক্ষণ কার্যক্রমে ভোটগ্রহণ সংক্রান্ত আইনগত দিক, ব্যালট পেপার ও গ্যাজেট ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র পরিচালনা, ভোটার তালিকা যাচাই, ভুয়া ভোট প্রতিরোধের কৌশলসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ভোটগ্রহণের সময় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা বলেন, এবারের নির্বাচনে দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক। ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনায় ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সকল কর্মকর্তার দক্ষতা ও দায়িত্ববোধ আরও বাড়ানোর আহ্বান জানানো হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে কোনো অবস্থাতেই গণনার কক্ষে বা কাউন্টিং রুমে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ভোটগ্রহণ চলাকালীন ও ভোট শেষে—দুপুর কিংবা সর্বদা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার নির্দেশ দেওয়া হয়। নির্বাচন সংক্রান্ত সকল দায়িত্ব আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

জানা যায়, ইশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওতায় ৯২টি ভোটকেন্দ্রের নির্দিষ্ট বুথে মোট ৩ লাখ ৪৮ হাজার ৮৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ উপলক্ষে নির্ধারিত রুমগুলো প্রস্তুত। অপ্রয়োজনে কোনো বহিরাগত যেন সেখানে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়।

সার্বিক তদারকি ও মনিটরিংয়ের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়। বক্তারা বলেন, তাড়াহুড়ো করে কাজ শেষ করতে গিয়ে ভুলের সুযোগ সৃষ্টি হতে পারে, তাই প্রতিটি ধাপ পরিকল্পিতভাবে সম্পন্ন করতে হবে। ডিপ্লয়মেন্টসহ সকল কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

এছাড়া কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে বা কেউ নিয়ম ভঙ্গ করলে তাৎক্ষণিক ও আইনসম্মত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। 

প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসক মহোদয় উপস্থিত থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। দেশব্যাপী নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইশ্বরগঞ্জের এই প্রশিক্ষণ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে ভোটারদের আস্থা বাড়বে এবং অবাধ, সুষ্ঠু ও নির্ভয় ভোটগ্রহণ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ভোটগ্রহণে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে ইশ্বরগঞ্জে প্রশিক্ষণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত