ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
বিএনপি'র কর্মী, নেতা ও সমর্থকগন ধানের শীষের প্রচারনা চালিয়ে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের শরীফের হাট হাজিপাড়ার একাধিক বাড়িতে উঠোন বৈঠক করেছে। জানাগেছে, চিলমারী,রৌমারী ও চর রাজীবপুর তিন উপজেলার সমন্বয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসন। ভোটে নিযুক্ত নেতা ও কর্মীগন উঠোন বৈঠকে বিএনপি'র ঘোষিত ফ্যামেলি কার্ড, কৃষকদের কার্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের বিষয় তুলে ধরে ধানের শীষে ভোট প্রদানের জন্য অনুরোধ জানানো হয়। পাড়ার শতশত নারী, পুরুষ ও নতুন ভোটারা উৎসাহের সাথে বৈঠকে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট প্রদানে তাদের মতামত ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রায়হানুল হক খোকা,বিএনপি মহিলা দল,চিলমারী উপজেলা শাখার সভানেত্রী জান্নাত ফেদৌসি চায়না,সাধারন সম্পাদক রোজি, আনজুমা খাতুন ও অন্যান্য সদস্যগন। এবারের নির্বাচনে এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তাদের মধ্যে ধানের শীষের প্রার্থী আজিজুর রহমান ও জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান একই পরিবারের আপন দুই ভাই বলে জানাগেছে। ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জনই হচ্ছে রৌমারী ও চর রাজিবপুর উপজেলার এবং চিলমারী উপজেলা থেকে এক জনই স্বতন্ত্রপ্রার্থী রোকুনুজ্জামান শাহীন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬