ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় (১ আসনে) বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরের পর হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর কাসাইটাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। জানা গেছে, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের জন্য বিএনপি ও জামায়াত উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি কঠোর অবস্থান নেয়।

জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত