ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
আজ রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) ২৯৯ রাঙামাটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীনের সমর্থনে রাজস্থলী উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজস্থলী উপজেলা বাজার, শফিপুর, ইসলামপুর, বাঙালহালিয়া বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেতা-কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এ সময় প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, তরুণ সমাজ ও প্রবীণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি, আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন বলেন,“রাঙামাটিবাসীর জন্য আমাদের অঙ্গীকার—শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা, স্বাস্থ্যে মানসম্মত ও সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা, পাহাড়ি তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা এবং উন্নয়নের প্রতিটি স্তরে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা চাই পাহাড়ে এমন একটি সমাজব্যবস্থা গড়ে উঠুক, যেখানে মানুষ নিরাপদ, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে।”
তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হলে সৎ নেতৃত্ব ও আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই বিকল্প শক্তি হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চায়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, রাজস্থলী উপজেলা সভাপতি মাওলানা ফয়জুল করীমসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে হাতপাখা প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।
গণসংযোগ শেষে নেতাকর্মীরা রাজস্থলী উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় হাতপাখা প্রতীকের পক্ষে প্রচার কার্যক্রম চালান। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬