পরিবেশ ও জলবায়ু
কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দিনব্যাপী অভিযানে সদর উপজেলায় ৪টি এবং মিরপুর উপজেলায় ৪টি মোট ৮টি অবৈধ ইটভাটায় ২৯ লাক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্নক ক্ষতিকর হওয়ায় ৮টি ইটভাটা আংশিক ভেঙে দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার, পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মচারীবৃন্দসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই এসব ভাটা পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় মিরপুর উপজেলা মশান পিপিআর ব্রিকস ৪ লক্ষ টাকা, চুনিয়াপাড়া এসকে আর ব্রিকস ৪ লক্ষ টাকা, মির্জানগর ভিভি ব্রিকস ৪ লক্ষ টাকা, কুষ্টিয়া সদর উপজেলার পৌরসভা এলাকায় বারখাদা ৪টি ইটভাটায় ১২ লক্ষ টাকা এবং কুষ্টিয়া জেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন আলীর ভাটা বলিদাপাড়া এবি ব্রিকস ৫ লক্ষ টাকা জরিমানা করে। কুষ্টিয়া পৌরসভার বারখাদা এলাকার ৪টি ইটভাটা মালিক পরবর্তীতে বছর থেকে আর ইটভাটা পরিচালনা করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর জানায়, কুষ্টিয়া জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬