স্মরণস্মরণ

খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব স্মরণে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি

বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর ফুল মার্কেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইফতেখার হোসেন বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবির এবং সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মরহুম বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন ও সাহসী নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা মন্তব্য করেন।

দোয়া মাহফিলে মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু সাঈদ শেখ, মাসুদুল হক হারুন, মনিরুজ্জামান মনির, বাইজিদ হোসেন, নুর ইসলাম মোল্লা, মাস্টার রফিকুল ইসলাম, সারোয়ার হোসেন, মইনুল ইসলাম কিরণ, জিয়াউর রহমান আপন, আজমল আলি খান শাহীন, জামির হোসেন দিপু, আবুল কালাম আজাদ, আসিফ চৌধুরী, ইকবাল কবীর জিন্দেগি, আক্তার আহমেদ খসরু, রুহুল আমিন মনি, তহিদুল ইসলাম বাবু, আকবর হোসেন, আব্দুল গনি, শেখ মফিজুর রহমান, এনামুল কবীর বাবু, মোল্লা সেলিমুজ্জামান, খান সাব্বির উদ্দিন শাবু, রমজানুল মিঠু, মিরাজ আহমেদ, শেখ আবুল কাশেম, রমজান খলিফা, আরিফুর রহমান আরিফ, আজমল হোসেন মিঠু, হারুন রশিদ মাসুম, মোজাহিদুল ইসলাম টনি, নাজিমুদ্দিন, মুরাদ হোসেন, রুবেল আহমেদ, সালাউদ্দিন কালে, রিপন হোসেন, ফারুক হোসেন, সোনা হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব স্মরণে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত