আইন-কানুন
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে লালমনিরহাটের এক যুবক আটক হয়েছেন। আটক ব্যক্তির নাম জালাল মিয়া (৪০)। তিনি লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনি এলাকার আবু বক্করের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি।
পরিবার সূত্রে জানা যায়, জালাল মিয়া ঢাকায় কাঠমিস্ত্রির কাজ করেন। সোমবার ঢাকার কর্মস্থল থেকে পঞ্চগড় জেলায় এক বন্ধুর সাথে দেখা করতে যান। পরে তারা হাড়িভাসা সীমান্ত সংলগ্ন এলাকায় ঘুরতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ধাওয়া করে। এসময় জালাল মিয়াকে আটক করে ভারতীয় ক্যাম্পে নিয়ে যায় বলে পরিবার জানায়।
পরিবার আরও জানায়, আটক করার পর বিএসএফ জালালের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে তিনি কোন ক্যাম্পে আছেন— সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় জালালের পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দ্রুত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জালালকে দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬