শিক্ষা
নবীগঞ্জ নাদামপুর উচ্চ বিদ্যালয়ে ৯০ শিক্ষার্থীর ভর্তি সহায়তা প্রদান করা হয়েছে। মাওলানা মনোহর আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের কর্ণধার, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নোমান আহমেদের অর্থায়নে নাদামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করা হয়েছে।
এই উদ্যোগের আওতায় নাদামপুর উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত পাঁচটি গ্রামের প্রায় ৯০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর ভর্তি ফি প্রদান করা হয়। সংশ্লিষ্ট গ্রামগুলো হলো— কাকুড়া, করিমপুর, চানপুর, ছোট পিরোজপুর ও বড় পিরোজপুর।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, শিক্ষার প্রসার এবং ঝরে পড়া শিক্ষার্থী কমানোর লক্ষ্যে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যাতে কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত না হয়—সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এ ধরনের সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার শিক্ষার মান আরও উন্নত হবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬