অপরাধ
ময়মনসিংহ জেলায় গত এক বছরে অপরাধের যে পরিসংখ্যান সামনে এসেছে, তা স্থানীয় জনগণ ও সচেতন মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এই সময়ে জেলায় হত্যাকাণ্ড ঘটেছে ১১১টি, ধর্ষণ মামলা দায়ের হয়েছে ২৪০টি, অপহরণ মামলা ১৮টি, চুরি মামলা ২৬১টি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৫১৬টি।
অপরাধের এই ঊর্ধ্বগতি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি হয়েছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের উচ্চ সংখ্যা সামাজিক নিরাপত্তা ও নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরছে। অনেক ঘটনায় দ্রুত বিচার না হওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ার অভিযোগও উঠছে।
স্থানীয়রা বলছেন, অপরাধ দমনে পুলিশের টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬