কৃষি
গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় বাজারজাত করা কলায় অতিরিক্ত ও ক্ষতিকর ‘মেডিসিন’ বা রাসায়নিক ব্যবহারের অভিযোগে জনস্বাস্থ্য নিয়ে গুরুতর শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় ভোক্তা ও সচেতন মহলের অভিযোগ, অপরিপক্ব কলা দ্রুত পাকাতে ক্যালসিয়াম কার্বাইডসহ বিভিন্ন নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের রাসায়নিক ব্যবহার দীর্ঘমেয়াদে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের জন্য এই ঝুঁকি আরও বেশি। অথচ বিজয়নগরসহ আশপাশের বাজারগুলোতে এসব কলা অবাধে বিক্রি হলেও কার্যকর তদারকির অভাব স্পষ্ট।
স্থানীয়দের প্রশ্ন—এই অনিয়ম কি সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বশীল কর্মকর্তাদের নজরে পড়ছে না? নাকি জেনেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী ক্ষতিকর রাসায়নিক ব্যবহার দণ্ডনীয় অপরাধ হলেও বাস্তবে আইনের প্রয়োগ খুবই সীমিত বলে অভিযোগ উঠেছে।
ভোক্তারা দ্রুত ভ্রাম্যমাণ আদালত, খাদ্য অধিদপ্তর ও কৃষি বিভাগের যৌথ অভিযান দাবি করেছেন। একই সঙ্গে দোষী ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় জনস্বাস্থ্যের ওপর এর মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬