অগ্নিকান্ডঅগ্নিকান্ড

নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়টির পাশে থাকা একটি লাকড়ির দোকানও পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে থাকা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কার্যালয়টি ও পাশের একটি লাকড়ির দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, কার্যালয়টিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে।

এদিকে ১৭ নভেম্বর সন্ধ্যায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করে বারহাট্টা উপজেলা বিএনপি। মিছিলের পর গভীর রাতে চিরাম ইউনিয়নের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূল বিএনপির।

বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ বলেন, রাতের আঁধারে ফ্যাসিস্টরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। আমরা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাসকে প্রতিহত করব।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম বলেন রাত তিনটার দিকে দূর্বৃত্তদের দ্বারা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।কে বা  কারা আগুন দিয়েছে সেটা শনাক্তের চেষ্টা চলছে।বিষয়টির আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

M

Public Voice

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত