অগ্নিকান্ডঅগ্নিকান্ড

নেত্রকোনায় রেল স্টেশনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বন্ধ থাকা অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেল স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে স্টেশনের পিলারে পেট্রোল মিশ্রিত চটের বস্তা এবং প্ল্যাটফর্মে পেট্রোল ও আগুনের ছাই পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় দুষ্কৃতিকারীরা স্টেশনে আগুন দিয়ে সেটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন এক যুবক। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরও এক যুবকের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিডিওর স্ক্রলে ‘১৭ নভেম্বর, ২০২৬ ইং, অতিথপুর রেল স্টেশন, নেত্রকোনা’ লেখা রয়েছে। আগুন লাগানোর পরপরই তাদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্টেশনটি পরিত্যক্ত থাকায় স্থানীয় কেউ আগুন দেয়ার ঘটনা দেখতে পাননি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন দেখতে পায়নি। তবে পিলারগুলোতে আগুন দেয়া পেট্রোল মিশ্রিত চটের বস্তা এবং প্ল্যাটফর্মে পেট্রোল ও আগুনের ছাই পাওয়া গেছে। তবে প্ল্যাটফর্মের পিলারগুলো লোহার তৈরি হওয়ায় কাঠামোগত তেমন কোনো ক্ষতি হয়নি।

অগ্নিকাণ্ডে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম। তিনি জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের তথ্যানুযায়ী, ছেঁড়া চটের বস্তায় পেট্রোল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দিয়ে দুর্বৃত্তরা ভিডিও করে পালিয়ে যায়। বন্ধ থাকা এই স্টেশনটিতে কোনো বড় ক্ষতি হয়নি এবং রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এর আগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাতলী এবং সদর উপজেলার চল্লিশা এলাকায় আরো তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

M

Public Voice

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় রেল স্টেশনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত