অপরাধ
গতকাল রাতে ছাতিয়ানতলা বাজারের বটতলায় অবস্থিত আলমগীরের টেইলারিং দোকান ও তাঁর ভাই জাহাঙ্গীরের কসমেটিকসের দোকানে চুরির ঘটনা ঘটে।
দোকান মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, আলমগীরের টেইলারিং দোকান থেকে কমপক্ষে ৩০ সেট কাটা কাপড়, একটি পানির মোটর ও একটি সেলাই মেশিন নিয়ে গেছে চোরেরা। অন্যদিকে, জাহাঙ্গীরের কসমেটিকসের দোকান থেকে মূল্যবান মালামালের প্রায় সবকিছুই চুরি হয়েছে।
এক রাতেই দুই ভাইয়ের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দুটি দিশেহারা হয়ে পড়েছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
একের পর এক চুরির ঘটনায় ছাতিয়ানতলা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাজারের নিরাপত্তা জোরদারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬