শিক্ষাশিক্ষা

কেন্দুয়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগক্ষমতা ও ভবিষ্যৎ যোগ্যতা বাড়াতে কেন্দুয়ায় চালু হলো ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’। শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

তিনি বলেন, ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ কেন্দুয়ার শিক্ষার্থীদের ইংরেজি শেখার ক্ষেত্রে নতুন সুযোগ, অনুপ্রেরণা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ইংরেজিতে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের আরও এগিয়ে নিতে পারবে। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে আয়োজিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ক্লাস ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি কেন্দুয়ার শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এমন কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক, নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ শুধু ইংরেজি শিক্ষায় দক্ষতা অর্জনের কর্মসূচি নয়; এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার একটি দীর্ঘমেয়াদি প্রয়াস। এ উদ্যোগের মাধ্যমে কেন্দুয়ার শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষায় নিজেদের আরও সমৃদ্ধ করার সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা তুলে ধরতে সক্ষম হবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এ কর্মসূচি কেন্দুয়ার শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের নতুন দৃষ্টান্ত তৈরি করবে।

এ সময় আরও বক্তব্য দেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলিম চৌধুরী, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মুনমুন জাহান লিজাসহ অনেকে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মনি, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির পক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দুয়া আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি

অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

ইংরেজি দক্ষতা উন্নয়ন ও মেধাবীদের উৎসাহিত করার সমন্বিত এ উদ্যোগকে কেন্দুয়ার শিক্ষা অঙ্গনে একটি ইতিবাচক ও সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Public Voice

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

কেন্দুয়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত