দূর্ঘটনা
কুড়িগ্রামের উলিপুরে পৃথক দুটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে আরমান (৪) ও মাসুদ রানা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ গ্রাম ও উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উমানন্দ গ্রামে বাড়ির পাশে খেলছিল শিশু মাসুদ রানা। পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় সে পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে খুঁজতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দুপুরের দিকে পশ্চিম নাওডাঙ্গা এলাকায় বাড়ির পাশে খেলছিল শিশু আরমান। খেলাধুলার একপর্যায়ে সে পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম সৌরভ জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়ে অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬